শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:০৩ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপাচার্য পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

জহিরুল ইসলাম: [২] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।
বুধবার(১৯জানুয়ারি) বিকাল তিনটার শাবিপ্রবির ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ব্যানার নিয়ে আমরণ অনশন শুরু করেন।

[৩] টানা ৭ম দিনের মতো শাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। সাষ্টিয়ান সাষ্টিয়ান এক হও এক হও শ্লোগানে দুপুরের পর থেকে মুখরিত হয়ে রয়েছে ভিসি বাসভবনের মুল ফটকটি। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

[৪] এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১০টায় সাংবাদিকদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার ১২টার মধ্যে ভিসি পদত্যাগের দাবি জানিয়ে সময় বেধে দিয়েছিলেন। তাদের বেধে দেওয়া সময় অতিক্রম করায় এবার আমরণ অনশন শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়