শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ১১:৩২ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির বিরুদ্ধে বিদেশে লবিস্ট নিয়োগের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন: খন্দকার মোশাররফ

মহসীন কবির: [২] বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন।

[৩] তিনি বলেন, গত ১৪ বছর আওয়ামী লীগই এ লবিস্ট নিয়োগের কাজে জড়িত। যখন আমেরিকা থেকে একটি সংস্থা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে, যখন বাংলাদেশ গণতান্ত্রিক সামিটে দাঁড়াতে পারে না। তখন এই কথাগুলো উঠছে। আমাদের প্রশ্ন, আগে কেন এই কথাগুলো উঠেনি?

[৪]  গত ১৭ জানুয়ারি জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, বাংলাদেশে বিরুদ্ধে প্রচারণা চালাতে গত ৫ বছরে বিএনপি-জামায়াত মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্মে কত টাকা দিয়েছে তার প্রমাণ আছে। তিনি আরও দাবি করেন, চুক্তি সংক্রান্ত অন্তত ১০টি ডকুমেন্টস তার কাছে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়