শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০১:০০ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার টিকা না নিলে মাসে মাসে দিতে হবে জরিমানা!

অনলাইন ডেস্ক: বয়স ৬০ পেরিয়ে গেছে? এখনো করোনা টিকা নেওয়া হয়নি বা নেওয়ার ইচ্ছাই নেই। এমন হলে আর স্বস্তিতে থাকতে পারবেন না ইউরোপের দেশ গ্রিসের বয়স্ক মানুষেরা।

কারণ যাদের বয়স ৬০ হয়ে গেছে। কিন্তু গড়িমসি করে এখনো টিকা নেননি বা নিতে চান না তাদের প্রতিমাসে সরকারকে জরিমানা দিতে হবে।

জানুয়ারি মাসেই এই নিয়ম জারি করেছে দেশটি। জানুয়ারির মধ্যে যারা টিকা নিবেন না তাদের ৫০ ইউরো জরিমানা দিতে হবে। এরপর ফেব্রুয়ারিতে দিতে হবে ১০০ ইউরো। যতদিন টিকা না দিবেন ততদিন জরিমানা দিয়েই যেতে হবে।

গ্রিসের মোট জনসংখ্যার মোট ৭০ ভাগ মানুষ এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন।

গ্রিসের স্বাস্থ্যমন্ত্রী থানোস প্লেভরিভস জানিয়েছেন, ট্যাক্স অফিসের মাধ্যমে এই জরিমানা আদায় করা হবে। জরিমানা হিসেবে আদায়কৃত অর্থগুলো খরচ করা হবে স্বাস্থ্য খাতেই।

থানোস প্লেভরিভস আরো জানান, বয়স্কদের ওপর জরিমানা আরোপ করা হচ্ছে কারণ হাসপাতালগুলোতে বয়স্ক লোকেরাই বেশি প্রভাব ফেলছেন।

পপুলেশন রেফারেন্স ব্যুরোর তথ্য অনুযায়ী, গ্রিস হলো পৃথিবীর সপ্তম সর্বোচ্চ বয়স্ক লোকদের দেশ। এই দেশের জনসংখ্যার ৬৫ ভাগের বয়স ৬০ বা তার বেশি।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়