শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ১১:৩০ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা

নিউজ ডেস্ক: ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে শুরু হচ্ছে ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা ২০২২। মেলা চলবে ১৩ মার্চ ২০২২ পর্যন্ত। আজ কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এই তারিখ ঘোষণা করেছে। এ বছরের থিম কান্ট্রি বাংলাদেশ। দেশের বই

উল্লেখ্য, ৩১ জানুয়ারি বইমেলা আয়োজনের তারিখ নির্ধারিত ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বইমেলার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় সেই তারিখ বাতিল করা হয়। এই ঘোষণায় কলকাতাসহ বাংলা ভাষাভাষী বইপ্রেমী লেখক-পাঠক-প্রকাশকদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তবে, নতুন এই তারিখ ঘোষণায় অনেকের মধ্যেই আবার প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

এদিকে এই ঘোষণায় বাংলাদেশের প্রকাশকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বছরের থিমকান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশের প্রায় ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই বইমেলায়। সঙ্গে থাকবে সরকারি-বেসরকারি আরও কয়েকটি প্রতিষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়