শিরোনাম
◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড ◈ বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০৩:১৩ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেকে করোনা উপসর্গে মৃত্যু এক, শনাক্ত বেড়েছে তিন গুণ

মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট গত ২৪ ঘণ্টায় করোনায় উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

[৩] রোববার সকাল ৮টা থেকে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই রোগীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

[৪] এদিকে, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ২ জন রোগী ভর্তি হয়েছে। এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৪জন।

[৫] রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে রামেক হাসপাতালে করোনায় এক নারী রোগীর মৃত্যু হয়েছে। ১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার (১৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলো ৩১জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩৩জন। তারমধ্যে রাজশাহীর ২০, চাঁপাইনবাবগঞ্জের ২, নওগাঁর ৬, নাটোরের ১, পাবনা ৩ ও কুষ্টিয়ার ১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

[৬] তিনি আরো জানান, হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০জন।পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়নি এমন রোগীর ভর্তি রয়েছে ৬ জন।

[৭] এর আগে, রোববার (১৬ জানুয়ারি) রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮৯ করোনার নমুনা পরীক্ষা হয়। এতে ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩১জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া সব করোনা রোগীই রাজশাহীর। এখন নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে। যা গতকাল শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়