শিরোনাম
◈ চতুর্থ বিভাগের ক্লাবের কাছে টাইব্রেকারে ধরা আর্সেনাল ◈ যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা: কোন কাজ করা যাবে, জানাল দূতাবাস ◈ ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, সরকারের জরুরি হস্তক্ষেপ চায় পর্ষদ ◈ রপ্তানি বাড়াতে চীনের ৬ বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ ◈ ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু, মানতে হবে নতুন নিয়ম ◈ ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় যে ৩ কর্মকর্তা ◈ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা ◈ মেলিওডোসিসে মৃত্যুঝুঁকির সঙ্গে সম্পর্কিত ২ জিনগত পরিবর্তন শনাক্ত করলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ◈ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে' 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাই ইলেকট্রিক শর্ট সার্কিটে নিহত এক

মো. আদনান হোসেন: [২]   ঢাকা ধামরাই পৌর শহরের থানারোড এলাকায়  মেশিনের সংযোগ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আতাউর রহমান ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মকর্তা ঈমান আলী (৬২) মারা গেছেন।

[৩] আজ শনিবার সকাল ১১টার দিকে ধামরাই পৌর শহরের থানারোড এলাকায় সৈয়দ আতাউর রহমান ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে (কড়াই ফ্যাক্টরি) কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন তিনি।

[৪] নিহত ঈমান আলী মানিকগঞ্জ সদর উপজেলার  বাগজান এলাকার মৃত সামসুদ্দিন আলীর ছেলে।

[৫] স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বেলা ১১টার দিকে ঈমান আলী নিজ কর্মস্থলে কাজ করছিলেন । হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা তাঁকে উদ্ধার করে গনস্বাস্থ্য মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

[৬] এ বিষয়ে ধামরাই থানার এস.আই.বদিউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।  আইনি প্রক্রিয়া চলছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: শান্ত মজুমদার।

 

  • সর্বশেষ