শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসিক নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও ইভিএম মেশিন

মহসীন কবির: [২] শনিবার (১৫ জানুয়ারি) নির্বাচন সংশ্লিষ্টদের মিটিংয়ের পর কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে নির্বাচনী সরঞ্জাম ও ইভিএম মেশিন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে সব প্রস্তুতি নিয়েছে তারা। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান তাদের। নগলতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

[৩] প্রচারণার শেষ দিনে প্রতিদ্বন্দ্বী দুই হেভিওয়েট প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকার ভোটের দিনের পরিবেশ নিয়ে এভাবেই শঙ্কা প্রকাশ করেন। ১৭ দিনের উৎসবমুখর পরিবেশে প্রচারণার পর কি এমন হলো যে দুই প্রার্থীই এমন আশঙ্কা করছেন।

[৪] সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার নির্বাচনী যেখানে সবচেয়ে বেশি জমজমাট সেই জায়গাগুলোর মধ্যে হয়তো কেউ সহিংসতা করে ভোটকেন্দ্রে আসা বাধা দিতে পারে।

[৫]  তৈমূর বলছেন, আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে টেলিফোন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়