শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০২:০৯ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ব্যাংকার’ সেজে ঢাবি ছাত্রীকে বিয়ে, অতপর থানায় কফির দোকানদার জয়নাল

নিউজ ডেস্ক : ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ঢাবির এক শিক্ষার্থীকে বিয়ে করে প্রতারণা করেছেন এক যুবক বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম জয়নাল; তিনি চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা ও কফির দোকানদার। দেশ রুপান্তর

বৃহস্পতিবার বিকেলে ঢাবির সলিমুল্লাহ হলে ওই যুবককে আটক করা হয়। পরে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার ভুক্তভোগী পরিবার তার নামে মামলা করতে না রাজি হলে তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে দুই পরিবারের সম্মতিতে তাদের ছাড়াছাড়ি হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ওই যুবককে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সাহায্যে থানায় সোপর্দ করা হয়। তবে ভুক্তভোগীর পরিবার মামলা করতে রাজি না হওয়ায় শুক্রবার তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ভুক্তভোগী ওই ছাত্রী জানান, অভিযুক্ত ওই যুবক তাকে বলেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র। সূর্যসেন হলে থাকতেন। বর্তমানে তিনি সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা।

এসব কথায় তিনি বুঝতে না পেরে তাকে বিয়ে করেন। পরে সত্য প্রকাশ হয়। অভিযুক্ত যুবক তাকে মারধর নির্যাতনও করেছে বলে তিনি জানান।

ওই যুবক তার ভুল স্বীকার করেছেন। তিনি জানান, তিনি না বুঝে এই কাজ করেছেন। তবে, সংসার করার সৎ ইচ্ছে তার রয়েছে। তিনি মনেপ্রাণে চান যেন সংসার না ভাঙে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়