শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১০:৩৮ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১০:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুব বিশ্বকাপে শ্রীলংকাকে হারাতে স্কটল্যান্ডের লক্ষ্য ২১০ রান

স্পোর্টস ডেস্ক: [২] টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউটের ফাঁদে কাটা পরেন ওপেনার পাওয়ান।

[৩] চামিন্দুর ২৮ আর সাদিশার ২৪ ছাড়া অন্যান্য টপ অর্ডাররা বলার মত রান তুলতে ব্যর্থ হলে দলীয় ৯৯ রানেই ষষ্ঠ উইকেটের পতন ঘটে লংকান যুবাদের।

[৪] পরে শ্রীলংকার দলীয় সংগ্রহ দুইশোর কোট অতিক্রম করে সাকুনার কল্যাণে। ছয় নম্বরে ক্রিজে ব্যাটিংয়ে নেমেও চারটি ছয় আর দুটি চারের মারে ৮৪ বলে ৭৯ রান করেন এই লংকান তরুণ। শেষের দিকে ব্যাটাররা ভাল করতে না পারলে ২৮ বল বাকি থাকতেই সব কয়টি উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে লংকান যুবারা।

[৫] সিয়ান নিয়েছেন তিনটি উইকেট। দুইটি করে উইকেট নিয়েছেন জার্ভিস ও ডেভিডসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়