শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৩:২২ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্ট ম্যাচে রিভিউ সিস্টেম নিয়ে বিতর্ক

স্পোর্টস ডেস্ক: [২] কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্টের তৃতীয় দিনে রিভিউ নিয়ে হয়েছে তুমুল বিতর্ক। ভারতের অধিনায়ক কোহলি জায়ান্ট স্ক্রিনে ডিআরএসের প্রতিক্রিয়ায় বলেন, ‘ব্রডকাস্টাররা এভাবেই টাকা কামায়। ওয়েল ডান ডিআরএস। (কটাক্ষের সুরে) খুব ভালো কাজ হয়েছে।’- হিন্দুস্তান টাইমস

[৩] দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২০.৪ ওভারে অশ্বিনের বলে ডিন এলগারকে এলবিডব্লিউ আউট দিয়েছিলেন আম্পায়ার এরাসমাস। এসময় রিভিউ নেন এলগার। বল পিচড করা থেকে ইমপ্যাক্ট পর্যন্ত সবকিছুই আম্পায়ারের সিদ্ধান্তের দিকেই যাচ্ছিল। তবে ট্র্যাকিংয়ের সময় দেখা গেলো যে বলটি স্টাম্পের উপর দিয়ে যাচ্ছে।

[৪] হিন্দুস্তান টাইমসের দাবি, ‘অশ্বিনের বল যে লেংথে ড্রপ করে এবং এলগারের প্যাডের নিচে যে জায়গায় লাগে বল, সেখানে থেকে কোনওভাবেই এতটা বাউন্স আশা করা যায় না যে, বল স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে যেতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়