শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৩:২২ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় সন্তানের মা হচ্ছেন ন্যান্সি

বিনোদন ডেস্ক : তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। একটি ভিডিও পোস্ট করে এমনটাই আভাস দিয়েছেন এই সংগীত তারকা।

ফেসবুকে সেই ভিডিওটির ক্যাপশনে ন্যান্সি স্বামী মহসিন মেহেদীকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, একটি নতুন ঘটনা ঘটতে যাচ্ছে যা একান্তই তোমার নিজস্ব।

যদিও এই প্রসঙ্গে নাজমুন মুনিরা ন্যান্সির তাৎক্ষণিক মন্তব্য জানতে পারেনি এনটিভি অনলাইন। তবে ন্যান্সির একটি ঘনিষ্ঠ সূত্র তাঁর মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

গেল বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তৃতীয় বিয়ে সারেন নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি।

গেল বছরের এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি। নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এই দুই সংসারে ন্যান্সির দুই কন্যা সন্তান আছে।

  • সর্বশেষ