শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০১:০২ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ দিনের মধ্যে কর্মকর্তাদের গাড়ি ফেরত চেয়েছে ইভ্যালি

নিউজ ডেস্ক: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো ব্যবহারকারীদের কাছ থেকে ফেরত চেয়েছে প্রতিষ্ঠানটির জন্য গঠিত পরিচালনা বোর্ড। আগামী ২০ জানুয়ারির মধ্যে পরিচালনা বোর্ডের কাছে এগুলো জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইভ্যালির পরিচালনা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন জানান, ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা যে গাড়িগুলো তাদের কর্মকর্তাদের নামে বরাদ্দ দেয়া হয়েছিল সেগুলো আগামী ২০ জানুয়ারির মধ্যে পরিচালনা বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে। যদি কেউ ফেরত না দেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে বিআরটিএ থেকে ইভ্যালির গাড়ির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। ইভ্যালির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে দেয়া যাবে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বসানোর মতো কাজ করব না।

গত বছরের ২৬ অক্টোবর ফেসবুক স্ট্যাটাসে নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন ইভ্যালির বিষয়ে আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ দি‌য়ে‌ছিলেন।

সেই ফেসবুক স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লিখেছিলেন, ‘যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত বা হতাশ হবেন না। আস্থা ও বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। কষ্ট যা হবে, আমার হবে। হয়ত তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। যা হবে, বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।’

  • সর্বশেষ