শিরোনাম
◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২, ০৮:১২ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২২, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে গরম পানি দিয়ে গোসলের উপকারিতা

ডেস্ক রিপোর্ট: শীতের ঠান্ডা আবহাওয়া চারিদিকে। নতুন বছরে এসে শীতের তীব্রতা অনেকটা কমলেও আরও শৈত্যপ্রবাহ অপেক্ষা করছে। বাংলানিউজ২৪

শীতের কষ্ট আর ঠাণ্ডাজনিত রোগ যাদের পিছু ছাড়ে না তাদের জন্য গোসল করাটা বিড়ম্বনা। অনেকে ঠান্ডা পানি জমের মতো ভয় পান। তাই গোসলের জন্য কুসুম গরম পানি তাদের চাই-ই চাই। এ কুসুম গরম পানি আপনাকে কেবল ঠান্ডার হাত থেকেই রেহাই দেবে না, এর রয়েছে বেশকিছু উপকারিতা।
এবার আসুন জেনে নিই কুসুম গরম পানি দিয়ে গোসলের নানা গুণ-

১- গরম পানি দিয়ে গোসল করলে শরীরের তপমাত্রা বাড়ে। পেশিগুলোও আরাম অনুভব করে। শারীরিক ও মানসিক শান্তির কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসে। ফলে যারা অনিদ্রায় ভোগেন তাদের গরম পানি গোসল করা উচিত।

২- ডায়াবেটিস রোগীতে ক্ষেত্রে গরম পানিতে গোসল রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমায়। এর ফলে ওজন কমে।

৩- সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থাকলেও গরম পানিতে গোসল করা উচিত। নিশ্বাসে সমস্যা হলেও গরম পানিতে গোসল উপকারে আসে।

৪- গরম পানিতে গোসল করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। যাদের মাথাব্যথা আছে এর ফলে তাদের এ যন্ত্রনার উপশম হয়।

৫- উচ্চ-রক্তচাপের সমস্যা থাকলেও গরম পানি দিয়ে গোসল উপকারী। এর ফলে স্ট্রেসমুক্ত হওয়া যায়। শরীর ফিট থাকে।

৬- বাতের ব্যথা থেকে রেহাই পেতেও গরম পানি দিয়ে গোসল করতে পারেন।

৭- নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে মস্তিষ্ক শান্ত থাকে। এটি বুদ্ধি বাড়াতেও সাহায্য করে।

৮- ত্বক সুস্থ রাখতেও গরম পানি দিয়ে গোসল করা উচিত। এর ফলে ত্বক থেকে মরা কোষ বেরিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়