শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২২, ০৭:২৪ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২২, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের দেওয়া সম্মান কখনোই ভুলবো না: টেলর

স্পোর্টস ডেস্ক: [২] ক্যারিয়ারের শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে নেমেছিলেন রস টেলর। স্বাভাবিকভাবেই দিনটি তার কাছে স্মরনীয় হয়ে থাকবে। দিনটিকে আরও মহার্ঘপূর্ণ করতে টেলরকে ‘গার্ড অফ অনার’ দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।-দ্য ডেইলি স্টার

[৩] টেস্টের দ্বিতীয় দিনে ডেভন কনওয়ে রানআউট হওয়ার পর ক্রিজে নামেন টেলর। এ সময় দর্শকবৃন্দ দাড়িয়ে তুমুল করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান ।

[৪] বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। ড্রেসিংরুম থেকে বের হয়ে আসেন একাদশের বাইরের ক্রিকেটাররাও। টাইগারদের সঙ্গী হন আম্পায়াররাও ।

[৫] অভিভূত টেলর দিনের খেলা শেষে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আজকে ক্রিজে যাওয়ার সময় সত্যিই সম্মানজনক একটি মুহূর্ত উপহার দেওয়ায়। এটা এমনকিছু, যা আমি কখনোই ভুলব না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়