শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২২, ০৫:৩০ বিকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২২, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে কোভিড রোগী বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যে স্বাস্থ্যকর্মী সংকট

রাশিদুল ইসলাম : [২] দেশটির ১৮টি রাজ্যের ২৫ শতাংশের বেশি হাসপাতাল গত শনিবার পর্যন্ত ডাক্তার, নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মীদের তীব্র ঘাটতির কথা জানা গেছে। দুই সপ্তাহের আগের তুলনায় যুক্তরাষ্ট্রে আরো পাঁচটি রাজ্যে এ সংকট বৃদ্ধি পেয়েছে। আরটি

[৩] ভারমন্টে ৫৯ শতাংশ হাসপাতালে চলছে এ ধরনের লোকবল সংকট। যুক্তরাষ্ট্রে গড়ে এ ধরনের ঘাটতির হার ১৯.৩ শতাংশ।

[৪] ভারমন্টকে অন্য স্থান থেকে লোকবল আনায় গত বছর ৭৫ মিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে।

[৫] দ্বিতীয় সর্বোচ্চ সংকট চলছে নিউ মেক্সিকোতে। সেখানকার ৪৮ শতাংশ হাসপাতালে রয়েছে এ সংকট।

[৬] রোহডি আইসল্যান্ডে হাসপাতালগুলোতে লোকবল সংকটের হার ৪৭ শতাংশ। ভার্জিনিয়ায় এ হার রয়েছে ৪০, ক্যালিফোর্নিয়ায় ৩৫, কেন্টাকি, ওকলাহোমা ও আরিজোনায় ৩৩, উইসকনসিনে ৩২, নর্থ ডাকোটায় ৩১ ও ম্যাসাচুসেটসে ৩০ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়