শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২২, ০৩:৩২ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২২, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডা প্রবাসী বাংলাদেশি রাসেলের কৃতিত্ব

মাজহারুল ইসলাম: [২] প্রথম বাংলাদেশি হিসেবে রাসেল রুপক কানাডার আলবার্টার আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর প্রায় চার হাজার স্টুডেন্ট ভোটারদের প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে নির্বাচিত হন। বিডি প্রতিদিন

[৩] আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশন মূলত কানাডা সরকার এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর মধ্যে ছাত্র-ছাত্রীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি, স্কলারশিপ, রিচার্স এবং বারসারী অন্তর্ভুক্ত।

[৪] রাসেল রুপক আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির অধীনে প্রোগ্রাম রিভিউ কমিটিরও সদস্য। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ আথাবাচকা'র গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছেন। এছাড়াও তিনি ক্যালগেরি ফিশ এন্ড গেম অ্যাসোসিয়েশনের ফান্ডরাইজিং এর চেয়ার হিসেবে দায়িত্বে আছেন।

[৫] রাসেল বাংলাদেশের মাদারীপুরের চরমুগরিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে কানাডার ক্যালগেরিতে এনার্জি সেক্টরে অয়েল এন্ড গ্যাস টেকনিক্যাল লিড হিসেবে কাজ করছেন।

 

  • সর্বশেষ