শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২২, ১০:০৭ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২২, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের চেয়ে বেকার বেশি ভারতে, চাকরির সঙ্কটে শিক্ষিতরা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ভারতের বেকার যুবকের মধ্যে জিতেন্দ্র মৌর্য একজন। তিনি এসেছিলেন মধ্যপ্রদেশের কেন্দ্রীয় রাজ্যে ১৫টি অল্প দক্ষ সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে। তাদের মধ্যে অনেকেরই ছিলেন স্নাতকোত্তর, প্রকৌশলী ও এমবিএ করা। দেশটিতে গত সপ্তাহে আইনে স্নাতক করা একজন ড্রাইভার হিসেবে চাকরির আবেদন করেছেন। বিবিসি

[৩] জিতেন্দ্র মৌর্য বলেন, পরিস্থিতি এতোটা খারাপ যে মাঝে মাঝে বই কেনার টাকা থাকে না। তাই আমি ভাবছি কোনো একটা কাজ পেয়ে গেলে সেটাই করবো।

[৪] সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুসারে, গত ডিসেম্বরে ভারতে বেকারত্বের হার ছিলো প্রায় ৮ শতাংশ। ২০২০ সালে বেকারত্বের এই হার ছিলো ৭ শতাংশ।

[৫] বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু বলেন, ১৯৯১ সালে ভারত বড় ধরণের অর্থনৈতিক সঙ্কটে পড়েছিলো। তখন ভারতে ডলারের সঙ্কট দেখা দিয়েছিলো। এর পর আর এমন সঙ্কটে পড়তে হয়নি।

[৬] কৌশিক বসু আরো বলেন, বেশিরভাগ দেশেই ২০২০ সালে বেকারত্বের হার বেড়েছে। কিন্তু ভারতের বেকারত্বের হার বাংলাদেশের চেয়ে বেড়েছে ৫.৩ শতাংশ। মেক্সিকো থেকে বেড়েছে ৮.৭ শতাংশ। আর ভিয়েতনামের চেয়ে বেড়েছে ২.৩ শতাংশ।

[৭] শ্রম অর্থনীতিবিদ রাধিকা কাপুর বলেন, বেকারত্ব একটি বিলাসিতা। এই বিলাসিতা বহন করতে পারে যারা শিক্ষিত ও তুলনামূলকভাবে সচ্ছল। এই বিলাসিতা দরিদ্র ও কম দক্ষ মানুষদের জন্য নয়।

[৮] বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে দেখা গেছে ভারতের কর্মীদের ৪৫ শতাংশের মাসিক বেতন ৯ হাজার ৭৫০ রুপি। ২০১৪ সালে মোদি সবাইকে চাকরি দেওয়ার কথা বলেই ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানকে কিছু কিছু করে প্রণোদনা দিচ্ছেনও বটে। কিন্তু সেটা যথেষ্ট নয়। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়