শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২২, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২২, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দিয়ে আমেরিকা যেন ভুল না করে : কৃষিমন্ত্রী

মাসুদ আলম: [২] বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে ড. আব্দুর রাজ্জাক বলেন, রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুল করেছিল আমেরিকা। সেটা তারা পরে স্বীকার করেছে। আমেরিকা ভিয়েতনাম ও আফগানিস্তানে ভুল করেছে। আরবকে তছনছ করেছে। আমি মনে করি, এবার তারা সে ভুল করবে না।

[৩] তিনি বলেন, আমেরিকা আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। স্বাধীনতার সময় থেকে তারা বিভিন্নভাবে সহায়তা করছে। আমরা অবশ্যই তাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই। কিন্তু তারা যেসব তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত (নিষেধাজ্ঞা) নিয়েছে সেটা ভুল। ভুল তথ্যের ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় তাদের অনেক ব্যর্থতা রয়েছে।

[৪] বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর বড় ভূমিকা আমেরিকা বিবেচনায় নেয়নি মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, বিশ্বে আইএসআই যেভাবে বাড়ছিল; ট্রাম্প সেটা সফলভাবে নিয়ন্ত্রণ করেছেন। কিন্তু তারচেয়েও দ্রুততম সময়ে এবং সফলভাবে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা হয়েছে। এ দেশে ৮৫ ভাগ মুসলমান হওয়া শর্তেও এবং খুব কাছেই পাকিস্তানের মতো সরাসরি জঙ্গিবাদে মদতদাতা একটি দেশ থাকা সত্ত্বেও আমরা সেটা পেরেছি।

[৫] আব্দুল রাজ্জাক বলেন, আমি আমার নিজের এলাকার কথা বলতে পারি। টাঙ্গাইলে একজন বিএনপির কর্মী গত ১৩ বছরে আওয়ামী লীগের শাসনামলে গ্রেপ্তার হয়নি। রাজনৈতিক কারণে এমন ঘটনার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিতে পারি, যারা দু-চারজন গ্রেপ্তার হয়েছে তারা জঙ্গি। তারা মানুষ হত্যা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়