শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২২, ০৯:০০ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২২, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লা লিগায় গেতাফের কাছে হার মেনে রিয়াল মাদ্রিদের বছর শুরু

স্পোর্টস ডেস্ক : [২] নিজেদের ভুলে শুরুতে পিছিয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদ বেশ কিছু সুযোগ তৈরি করলেও পারল না কাজে লাগাতে। ফলে হার দিয়ে নতুন বছর শুরু করলো তারা। ঘরের মাঠে লা লিগায় রোববার ( ২ জানুয়ারি) রিয়ালকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে গেতাফে। ম্যাচের শুরুতে একমাত্র গোলটি করেন এনেস উনাল। শেষ দিকের দাপটেও গোলের দেখা পায়নি রিয়াল।

[৩] গত এপ্রিলে গেতাফের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল রিয়াল। এবার সেটাও পারল না তারা। লিগে টানা ১১ ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল লা লিগার সফলতম ক্লাবটি। ২০১২ সালের পর এই প্রথম তাদের বিপক্ষে জিতলো গেতাফে।- মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়