শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে নব-নির্বাচিত ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

রাইসুল ইসলাম: [২] ভোটে জিতেই প্রতিপক্ষের এজেন্টকে পেটানো সিরাজগঞ্জের কামারখন্দের নব নির্বাচিত সেই ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করে বিচার দাবী করলো এলাকাবাসী।

[৩] বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ছোট ধোপাকান্দি গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে গ্রামবাসী ঝাড়ু মিছিলও করেন।

[৪] এ সময় স্থানীয় মাতব্বর হবি শেখ, মোজাম্মেল শেখ, মান্নান তালুকদার, জলিল তালুকদার, ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

[৫] মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে ভদ্রঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ কেন্দ্র দখল করে টাকার বিনিময়ে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকেই তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আমি এই সদস্যের পদত্যাগ দাবি করছি। ২৭ ডিসেম্বর নব প্রতিদ্বন্দী প্রার্থীর এজেন্টকে বাড়ী থেকে তুলে নিয়ে বাটাম দিয়ে পিটিয়েছে। এছাড়াও প্রতিপক্ষের লোকজনকে বিভিন্নভাবে হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন।

[৬] প্রসঙ্গত, সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে লাবু শেখ নামে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুহুল আমিনের (ফুটবল) এজেন্টকে বাড়ি থেকে তুলে এনে বাটাম দিয়ে পেটায় নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুল্লাহ আল মারুফ ও তার সমর্থকেরা। এ ঘটনায় থানায় অভিযোগ করেন আহত লাবু সেখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়