শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২১, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে পুলিশ স্বামীর পুরুষাঙ্গ কাটল তার স্ত্রী

ইফতেখার আলম: [২] রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার আলমের পুরুষাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

[৩] বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটিয়েছেন তার স্ত্রী।

[৪] আরএমপির নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলছিল এসআই ইফতেখার ও তার স্ত্রীর সাথে। সেই কলহের জেরে আজ এই ঘটনাটি ঘটিয়েছেন।'

[৫] তিনি জানান, গুরুতর আহত অবস্থা তিনি তার থানার ওসিকে বিষয়টি জানালে তারা গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন এবং তার স্ত্রীকে আপাতত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

[৬] বর্তমানে তিনি রামেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ৫ নম্বর বেডে ভর্তি আছেন। তার অবস্থা বেশ আশংকাজনক। ইতিমধ্যে বেশ কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

[৭] এবিষয়ে জানতে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণকে তার মুঠোফোনে যোগাযোগ করেও তিনি ফোন ধরেননি। তাই তার মন্তব্য মেলেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়