শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৯:৪৭ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের পোস্টে নিজেরই কমেন্ট, ফেসবুকে ট্রল

ডেস্ক রিপোর্ট: [২] সম্প্রতি বিতর্কিত বক্তব‌্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপের জেরে ডা. মুরাদকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত‌্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি মন্ত্রণালয়ে পদত‌্যাগপত্র জমা দেন। রাইজিং বিডি

[৩] পদত্যাগপত্র জমা দেওয়ার আগে মুরাদ দুপুরের দিকে ‘ক্ষমা’ চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন। লেখেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

[৪] এর ঘণ্টা তিনেক পর নিজের পোস্টে নিজেই মন্তব্য করেন মুরাদ। লেখেন, ‘ভুল করে সবাই নিজের ভুল মেনে নেয়ার সততা দেখায় না। আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে।’

[৫] প্রশ্ন উঠেছে, মুরাদ হাসানের পেজটি আসলে কে বা কারা চালাচ্ছেন।

[৬] এদিকে নিজের পোস্টে নিজেই কমেন্ট করে হাস্যরসের পাত্র হয়েছেন মুরাদ হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে এরইমধ্যে ট্রল শুরু হয়েছে। তার মন্তব্যে ১১ হাজার হাহা রিয়েক্ট ও দুই হাজারের বেশি রিপ্লাই জমা পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়