শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগের নির্দেশে সরিষাবাড়ী আ. লীগের আনন্দ মিছিল

খাদেমুল বাবুল: [২] তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরে মুরাদ হাসান এর নির্বাচনী এলাকা জামালপুর-৪ (সরিষাবাড়ী) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ।

[৩] সোমবার দিবাগত রাতে তারাকান্দি শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত ও কৃতজ্ঞতা জানান।

[৪] এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও আনন্দ প্রকাশ করেছেন ফেসবুকে।

[৫] প্রধানমন্ত্রীর ঘোষণাটি এলাকায় প্রচার হওয়ার পর থেকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কর্মী-সমর্থকদের এলাকায় দেখা যায়নি। উপজেলার কয়েকটি স্থানে অজ্ঞাত লোকজন পটকা ফুটিয়ে উল্লাস প্রকাশ করে বলে স্থানীয়রা জানায়।

[৬] ফেসবুক প্রতিক্রিয়ায় পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ লিখেন, 'অবশেষে উইকেট পরে গেল।'

[৭] উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান হেলাল বলেন, 'দলকে বিতর্কের হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশনা দিয়েছেন, এটা প্রশংসনীয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়