শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয় : ওমর সানী !

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী । বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল মেটান তিনি। এবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নিরবের ফোনালাপের বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী। ওমর সানী বললেন, ‘আলহামদুলিল্লাহ’। নয়া দিগন্ত


সোমবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৩৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে... ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয়, আর মাহি ওই মুহূর্তে কি বা করার থাকে কি বা বলার থাকে বলুন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না।’ শিল্পীদের পাশে থাকার ইঙ্গিত দিয়ে ওমর সানী আরো লিখেছেন, ‘আমি একজন শিল্পী।’

এদিকে, এই স্ট্যাটাস দেয়ার আধা ঘণ্টার মধ্যেই হাজারও রিঅ্যাকশন ও কমেন্টে ওমর সানীর সাথে সহমত প্রকাশ করতে থাকেন তার ভক্তরা।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফোনালাপ। এতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আপত্তিকর ভাষায় বিভিন্ন প্রস্তাব দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান। মাহিকে তুলে এনে ধর্ষণের হুমকিও দিয়েছেন তিনি!

এদিকে, ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অডিও ফাঁস হয়ে আলোচনা-সমালোচনায় থাকা তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়