শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে অ্যাশেজের পার্থ টেস্টের ভেন্যু বদলে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক: [২] এবারের অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের ভেন্যু বদলে যাচ্ছে। শেষ টেস্ট ম্যাচটি পার্থে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সৃষ্ট সীমান্ত সংক্রান্ত জটিলতার কারণে তা আর সেখানে হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

[৩] ১৪-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পার্থ টেস্ট। কিন্তু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি সেখানে হওয়ার সম্ভাবনা নেই, তাই নতুন ভেন্যু খুঁজতে শুরু করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

[৪] সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, আমরা খুবই হতাশ, কেননা আমরা পার্থ স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে পারছি না। আমরা অনেক চেষ্টা করেছি। সীমান্তের বিষয়টিকে গুরুত্ব দিয়েও আমরা অনেক চেষ্টা করেছি, স্বাস্থ্যগত ব্যাপারেও নজর দিয়েছি। কিন্তু এটা সম্ভব হচ্ছে না।

[৫] সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড-১৯ এর সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রন। এ কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়া থেকে যারা সেখানে প্রবেশ করে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন দেয় তারা।

[৬] অ্যাশেজের চার নম্বর টেস্টটি অনুষ্ঠিত হবে নিউ সাউথ ওয়েলস অঞ্চলে। সিডনি অনুষ্ঠেয় এই ম্যাচটি শেষ হবে ৯ জানুয়ারি। আর তখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেও ১৪ দিনের কোয়ারেন্টিন সম্ভব নয়। মূলত এখানেই বেঁধেছে জটিলতা। এদিকে পার্থ টেস্টের বিকল্প ভেন্যু হিসেবে সিডনি ও মেলবোর্নের নাম শোনা যাচ্ছে। সিডনি ও মেলবোর্নের আয়োজকরাও এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়