শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাতে অনুমতি পেলো ৪ প্রতিষ্ঠান

শাহীন খন্দকার:[২] চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামীদের (সংযুক্ত আরব আমিরাত) করোনাভাইরাস শনাক্ত করতে পিসিআর ল্যাব স্থাপনের জন্য চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। তিনি বলেন, রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে চারটি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে ল্যাব স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তাদের গতকাল চিঠি ইস্যু করা হয়েছে।

[৩] শিগগিরই প্রতিষ্ঠানগুলো তাদের ল্যাব স্থাপনসহ যাবতীয় কাজ শুরু করবে। পিসিআর টেস্টের জন্য ১ হাজার ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ কোনো অর্থ গ্রহণ করতে পারবে না। এছাড়া সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের কাছ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টেস্টের জন্য কোন ফি আদায় না করার জন্য বলা হয়েছে। তথ্য সুত্র ঢাকা পোস্ট।

[৪] স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট, ল্যাব এইড ধানমন্ডি, কুমিল্লার লাকসামের মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড ও চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে পিসিআর ল্যাব স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিচালক বলেন, বিমানবন্দরে স্থান নির্বাচন ছাড়া কোনো কাজ বাকি নেই। তাই অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে বলেছি দ্রুত কাজ শুরু করতে। যে স্থানটি নির্বাচন করা হয়েছে সেখানে চারটি প্রতিষ্ঠানের জায়গা হবে কি না এমন প্রশ্নের জবাবে হাসান শাহরিয়ার কবির বলেন, চারটি প্রতিষ্ঠানের জায়গা হবে বলেই অনুমতি দেওয়া হয়েছে। জানা গেছে, ল্যাব স্থাপনে প্রতিষ্ঠানগুলোর ১০ থেকে ১৪ দিন লাগতে পারে।

  • সর্বশেষ