শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশ থেকে ফেরত আনা হলো আফগানিস্তানের জঙ্গিবিমানগুলো

রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর দেশটির পাইলটরা যেসব জঙ্গিবিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন সেসব জঙ্গিবিমানের একাংশ আফগানিস্তানে ফেরত আনা হয়েছে। পারসটুডে

[৩] আফগানিস্তানের উত্তরাঞ্চীয় বাল্খ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আশরাফ গনির পতনের পর কিছু পাইলট বেশ কয়েকটি জঙ্গিবিমান নিয়ে উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোতে চলে গিয়েছিলেন। তালিবানের পক্ষ থেকে ব্যাপক আলোচনার জের ধরে এসব জঙ্গিবিমান ফেরত দিতে সম্মত হয়েছে প্রতিবেশী দেশগুলো।

[৪] আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, বালখের বিমানবাহিনীর কমান্ডার আতাউল্লাহ উমারি বলেছেন, বিদেশ থেকে সব জঙ্গিবিমান ফেরত আনা যায়নি; বাকি বিমানগুলো ফেরত আনার চেষ্টা চলছে। তালিবান এ পর্যন্ত বহুবার বিদেশে পালিয়ে যাওয়া বিমান বাহিনীর পাইলটদের দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছে।এসব পাইলট তালিবানের পক্ষ থেকে প্রতিশোধ নেয়ার আশঙ্কায় দেশত্যাগ করেন। পালিয়ে যাওয়া পাইলটরা সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির শাসনামলে তালিবানের বিরুদ্ধে বিমান হামলায় জড়িত ছিলেন বলে মনে করা হয়।

  • সর্বশেষ