শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে সাংবাদিক সুরক্ষা আইন পাস

অনলাইন ডেস্ক: সাংবাদিক সুরক্ষা আইন পাস করেছে পাকিস্তান। গত ৮ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদে এবং ২০ নভেম্বর সিনেটে এ আইন পাস হয়। এর আগে গত আগস্টে আইনটির একটি আঞ্চলিক সংস্করণ পাস হয়েছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশে। খবর দ্য ডনের।

আইনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা, নিরপেক্ষতা, নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতাকে এগিয়ে নেওয়া, সুরক্ষা ও কার্যকরভাবে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই আইনে বলা হয়েছে, সরকার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষার জন্য ১৬ সদস্যের একটি স্বাধীন কমিশন গঠন করবে। তার মধ্যে ১২ জন থাকবেন সাংবাদিক, যাঁদের সাংবাদিকদের সংগঠনগুলো মনোনীত করবে।

তবে এ আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তানি সাংবাদিকদের সংগঠন পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (পিএফইউজে)। তারা বলছে, সাংবাদিক সুরক্ষা আইন (২০২১)-এর কিছু ধারা গণমাধ্যমকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য ব্যবহার করা হতে পারে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন বলেছেন, এই আইন প্রথমবারের মতো মাঠপর্যায়ের সাংবাদিকদের সেই সব অধিকার দেবে, যেগুলো উন্নত সমাজের সাংবাদিকেরা ভোগ করেন।

অপরদিকে পিএফইউজের মহাসচিব নাসির জাইদি বলেছেন, যেকোনো সরকার আইনের ৬(৩) ধারাটি সাংবাদিকদের ফাঁসানোর জন্য ব্যবহার করতে পারে। এটি সংশোধন করা উচিত ছিল।

আইনের ধারা ৬-এ বলা হয়েছে, ‘সব সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীকে অবশ্যই অন্যের অধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং জাতীয়, জাতিগত, ধর্মীয়, সাম্প্রদায়িক, ভাষাগত, সাংস্কৃতিক বা লিঙ্গভিত্তিক বিদ্বেষমূলক কিছু করা যাবে না, যা বৈষম্য, বৈরিতা ও সহিংসতা উসকে দিতে পারে।’ প্রথম আলো

  • সর্বশেষ