শিরোনাম
◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৪২ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমিক্রন শনাক্তে নতুন টেস্ট কিট নিয়ে এলো রোচে

নিউজ ডেস্ক: সুইডিশ ফার্মাসিটিক্যালস কম্পানি রোচের অধীনস্ত ডায়াগনস্টিক কোম্পানি টিআইবি মলবাইওল নতুন তিনটি টেস্ট কিট উদ্ভাবন করেছে। আর এসব টেস্ট কিট করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের মিউটেশন শনাক্তে সাহায্য করবে বলে জানিয়েছে রোচে। শুক্রবার এ কথা জানিয়েছে রোচে। চ্যানেল আই অনলাইন

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সারাবিশ্ব জুড়ে বেড়েছে আতঙ্ক। আফ্রিকার কয়েকটি দেশের সাথে বন্ধ রাখা হয়েছে যোগাযোগ। ওমিক্রনের মিউটেশন কেমন হবে সেই নিয়ে এখনো চলছে গবেষণা।

গেল সপ্তাহে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং করোনার অন্যান্য ধরণের চেয়ে ওমিক্রনের দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে।

রোচের প্রধান থমাস শিনেকার এক বিবৃতিতে বলেন, আমরা একটি পরীক্ষার ব্যবস্থা করেছি, যা বিশেষত করোনাভাইরাসের নতুন ওমিক্রমন ধরন বি.১.১.৫২৯ শনাক্ত করতে সক্ষম। এটির বৈশিষ্ট্য এবং ছড়িয়ে পড়া সম্পর্কে জানতে এই পরীক্ষা কাজে দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে যেসব পরীক্ষা ব্যবস্থা চালু আছে তা দিয়ে মানুষের দেহে করোনাভাইরাসের যে কোনও ধরন শনাক্ত করা সম্ভব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পিসিআর পরীক্ষাতে ওমিক্রন আর ডেল্টা ধরনের মধ্যে পার্থক্য করা যায় না।

এজন্য এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্কিন কম্পানি থারমো ফিশারের উদ্ভাবিত টাকপাথের পরীক্ষার সুপারিশ করছে।

রোচে জানিয়েছে, তাদের এবং টিআইবি মলবিওলের নতুন টেস্ট কিট শুধু গবেষকরাই ব্যবহার করতে পারবেন। এতে করোনাভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রনের মিউটেশনকে আলাদা করে চেনা যাবে।

এভাবেই গবেষকদের ওমিক্রন শনাক্ত করতে সাহায্য করবে এই টেস্ট কিট। রোচে বলছে, ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ার কারণে সম্ভাব্য থেরাপিউটিকস, টিকা ও জনস্বাস্থ্যে এর প্রভাব সম্পর্কে জানতেও গবেষকরা ব্যবহার করতে পারবেন এই টেস্ট কিট।

  • সর্বশেষ