শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলন শুক্রবার

শাহীন খন্দকার: [২] সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, বিশেষ অতিথি হিসেবে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

[৩] দীর্ঘ প্রায় সাত বছর পর এই সম্মেলনকে ঘিরে মহানগর জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। আজ শুক্রবার সম্মেলন সফল করতে নেতাকর্মীদের উদ্যোগে দলীয় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড তৈরিসহ ব্যাপক প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্মেলন ঘিরে পুরো গাজীপুর যেন সেজেছে নতুন সাজে।

[৪] মহানগরের ৫৭টি ওয়ার্ড থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক ৯টি থানার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে ৪০০ কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করবেন।

[৫] সম্মেলন প্রস্তুতি কমিটি সূত্রে জানা গেছে, আজ গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলন সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টঙ্গীর টিঅ্যান্ডটি শিলমুন, নিমতলী, মাজুখান, পূবাইলের মেঘডুবি, কলেরবাজার, ধীরাশ্রমসহ বঙ্গতাজ অডিটরিয়াম পর্যন্ত প্রায় ১১টি দৃষ্টিনন্দন তোরণ তৈরি করা হয়েছে।

[৬] অতিথিদের সম্মানে কয়েকশ মোটরসাইকেল এবং বেশ কয়েকটি প্রাইভেটকার শোভাযাত্রায় অংশ নেবে এবং প্রতিটি তোরণে নেতাকর্মীরা অতিথিদের ফুল ছিটিয়ে স্বাগত জানাবেন। বঙ্গতাজ অডিটরিয়ামকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। এর আগে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ গাজীপুরে জাতীয় পার্টির সম্মেলন হয়েছিল। সম্পাদনা: খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়