শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা দায়ের

রাজেশ গৌড়: [২] নেত্রকোনার দুর্গাপুরে এক নাবালিকা (১২) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ​বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে এই ঘটনা ঘটে।

[৩] ​এই ঘটনায় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে শিশুকন্যার দাদী একই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪০) কে অভিযুক্ত করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

[৪] মামলার বিবরণ থেকে জানা যায়, বুধবার সন্ধ্যায় শিশুকন্যা (১২) কে তার দাদী গুল আনার জন্য প্রতিবেশী আজিজুল ইসলামের দোকানে পাঠায়। গুল আনতে যাওয়ার সময় শিশু কন্যাটির পথ গতিরোধ করে টাকা পয়সার লোভ দেখায় বিল্লাল মিয়া। কিন্ত শিশু কন্যাটি টাকা নিতে অস্বীকার করলে তাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় বিল্লাল মিয়া। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা আসতে দেখে বিল্লাল পালিয়ে যায় সে।

[৫] দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহনুর এ আলম বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়