শিরোনাম
◈ দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল এলএনজি সরবরাহ, কমবে গ্যাস সংকট ◈ সৌদিতে হুথিদের হামলা, তবু কেন যুদ্ধে নামছে না মক্কা জোট? ◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র আশঙ্কায় শিকল দিয়ে বাঁধা হলো ট্রেন

ডেস্ক রিপোর্ট: ভারতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আগামীকাল শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনো জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এই ঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে। ওইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

তাই আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নিলো ভারতীয় রেল। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শালিমার ইয়ার্ডে ইতিমধ্যেই রেলের চাকা শিকল দিয়ে বেঁধে রাখার ছবি সামনে এসেছে। বাতিল হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনও ।

সূত্রের খবর, পূর্ব রেলের তরফে মোট ৯৫টি ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আছড়ে পড়ার আগে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল ভারতীয় পূর্ব রেল। এ দিন রেলের তরফে ট্যুইট করে লেখা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জওয়াদ ওড়িশা উপকূলে আছড়ে পডতে পারে। সাবধানতার কারণে বিভিন্ন স্টেশন থেকে ছাড়া পূর্ব উপকূলীয় রেলের প্রায় ৯৫ টি ট্রেন বাতিল করা হচ্ছে।

অন্যদিকে, দক্ষিণ পূর্বে রেল সূত্রে খবর, আগামী ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর রেলের আপ ডিভিশনের ২৭টি ও ডাউনের ২২ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল হয়েছে, হাওড়া-পুরী এক্সপ্রেস, দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস।

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক নিরজ কুমার জানান ঘূর্ণিঝড়ের জেরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হবে সে কারনে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ যাওয়া আসার বহু ট্রেন বাতিল করা হয়েছে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে। যে সমস্ত যাত্রীদের আগে থেকেই আসন সংরক্ষণ করা ছিল, তাঁদের ফোনে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে। তাঁরা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। ইভি৯ বাংলা

  • সর্বশেষ