শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেইজিং শীতকালীন অলিম্পিকের পর তাইওয়ানে হামলা করবে চীন, শঙ্কা ট্রাম্পের

রাশিদুল ইসলাম : [২] সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন কিছু একটা ঘটবে, তাইওয়ানে চীন হামলা চালাবেই। এবং এ হামলা হবে আগামী বছর বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের পর। ব্রিটিশ টিভি উপস্থাপক নাইজেল ফারাজকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প এসব কথা বলেন। স্পুটনিক

[৩] ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র বিশ্বে মর্যাদায় এত নিচে আর কখনো অবস্থান করেনি। এমন পরিস্থিতির কথা কখনো ভাবিনি। আমরা আর সন্মানিত নই।

[৪] যুক্তরাষ্ট্রের ৪৫তম কমান্ডার ইন চিফ বলেন, তার হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর তাইপেইয়ের প্রতি বেইজিংয়ের আচরণের পরিবর্তন ঘটছে যেখানে যুক্তরাষ্ট্রকে আর সম্মান করা হয়নি। ট্রাম্প বলেন আমার শাসনামলে তাইওয়ানের ওপর দিয়ে কোনো বিমান উড়েনি।

[৫] ট্রাম্পের শাসনামলে গত বছর সেপ্টেম্বরে চীনের বিমান তাইওয়ানের আকাশে উড়েছিল। ট্রাম্প সে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, বেইজিং এখন যা খুশি তাই করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়