শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তাগাছায় নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে ভাংচুর ও হামলা

হজরত আলী: [২] রোববার (২৮ নভেম্বর) মুক্তাগাছা উপজেলায় ৩য় ধাপের ইউপি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর, হামলা ও লুটপাটের অভিযোগ ওঠেছে। উপজেলার ৭নং ঘোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ২ মেম্বার প্রার্থীর মধ্যে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে বিজয়ী প্রার্থী সুরুজ আলী সূর্যীর সমর্থকদের উপর দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।এ সময় সূর্যীর একাধিক কর্মী সমর্থক আহত হয়।

[৩] আহতদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে রাত ১১টার দিকে পরাজিত প্রার্থী সুলতান মিয়ার সমর্থকরা বিজয়ী প্রার্থী সুরুজ আলী সূর্যী ও কয়েক জন কর্মীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ জানায় সুরুজ আলী সূর্যী।

[৪] এদিকে সোমবার সকালে সুলতানের লোকজন ৩য় দফায় হামলা চালিয়ে পার্শ্ববর্তী বিজয়পুর গ্রামের সূর্যীর সমর্থক আবুল কালাম ও বিধবা নিরিহ শিল্পী আক্তারের বাড়িতে হামলা চালিয়ে ঘরদোয়ার ভাংচুর, টাকা ও সোনার গয়না লুটপাটের অভিযোগ জানায় বিধবা শিল্পী আক্তার।

[৫] উত্তর রসুলপুরের উপজাতি লিপি দপ বলেন, আমরা সূর্যীর নির্বাচন করেছি বলে সুলতানের লোকজন আমাদের উপজাতি বোন ভাতিজিদের জঙ্গলে টেনে নিয়ে যাবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। তাই আমরা সংশয়ে আছি। আমরা আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চাই।

[৬] সুলতান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার লোকজন এ ধরণের কোনো হুমকি দেয়নি, ভাংচুর ও করেনি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

[৭] ওসি মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ