শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০৭:৩৪ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ থেকে ঢাকার গণপরিবহনে ‘হাফ পাস’ চালু

নিজস্ব প্রতিবেদক: [২] আজ থেকে শুধুমাত্র রাজধানী ঢাকায় শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়ার সুবিধা পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।

[৩] গতকাল মঙ্গলবার সকালে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

[৪] তিনি বলেন, ১ ডিসেম্বর থেকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত কার্যকর হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। হাফ ভাড়া প্রদানের সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কাৰ্যকর হবে না। এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবেই ঢাকার বাইরে কার্যকর হবে না।

[৬] ভর্তুকি প্রসঙ্গে তিনি বলেন, কেউ বিশ্বাস করুক বা না করুক, ঢাকা শহরের ৮০ শতাংশ গরিব মালিক। অনেক মালিক আছেন যার একটি মাত্র গাড়ি, সেটা দিয়ে তার সংসার চলে এবং ব্যাংকের টাকা পরিশোধ করতে হয়। ঢাকা শহরে প্রচুর মালিক আছে যারা চালক থেকে মালিক হয়েছেন। তাই সরকার এদের বিষয়টি বিবেচনা করবে এটা আমরা আশা করি।

[৭] এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রতিনিয়ত কাজ করছি। সারা দেশে ১ লাখ বাসের মধ্যে ঢাকা ছাড়া অন্যান্য শহরে ভাড়া নিয়ন্ত্রিত। ঢাকাতে কিছুটা অনিয়ন্ত্রিত। সেটা নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের মালিক-শ্রমিকদের ৯টি টিম প্রতিদিন রাস্তায় কাজ করছে। চালকদের অনেক সমস্যা আছে। যেসব অনিয়ম পরিলক্ষিত হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণে আনার জন্য বিআরটির'র সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। কিছু কিছু গাড়ি আছে কন্ট্রাক্ট সিস্টেমে চলে। সেগুলো আমরা অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। বাকি যেগুলো নিয়মে আনা যায়নি আমরা আশা করি এক সময় এক সময় এটা আমরা নিয়মে আনতে পারবো।

  • সর্বশেষ