শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলি প্রেসিডেন্টের ইব্রাহিমি মসজিদ পরিদর্শন, সৌদি আরবের নিন্দা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সরকার ও কর্মকর্তাদের ইসলামের পবিত্র স্থান পরিদর্শন করা পবিত্রতার স্পষ্ট লঙ্ঘন। তাদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব গ্রহণ করতে হবে। আবর নিউজ

[৩] ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ রোববার ইহুদিদের হানুক্কার ছুটি উদযাপনের জন্য হেব্রনের প্রাচীন শহরে প্যাট্রিয়ার্কদের গুহা পরিদর্শন করেছেন। এই স্থানটি মুসলমানদের কাছে ইব্রাহিমি মসজিদ নামে পরিচিত। আনাদোলু

[৪] আইজ্যাক হারজোগের ইব্রাহিমি মসজিদ পরিদর্শনকে কেন্দ্র করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও মুসলিম বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

[৫] মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সিনিয়র ধর্মীয় উপদেষ্টা ইসরায়েলের প্রেসিডেন্টের ইব্রাহিমি মসজিদে যাওয়ার নিন্দা করেছে। এই ধরণের কর্মকাণ্ড ফিলিস্তিনিদের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন। সম্পাদনা : রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়