শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের পার্লামেন্টে বাতিল হলো বিতর্কিত কৃষি আইন

লিহান লিমা: [২] ভারতের পার্লামেন্টে শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনই বিতর্কিত কৃষি আইন বাতিল বিল পাস হয়েছে। আলোচনা ছাড়াই বিল প্রণয়ন এবং একইভাবে বিল বাতিলের তীব্র সমালোচনা করেছে দেশটির বিরোধী দলগুলো। দ্য হিন্দু

[৩] অধিবেশনের শুরুতেই লোকসভায় পেশ করা হয় কৃষি আইন বিরোধী বিল। বিরোধীরা আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। তুমুল হট্টোগোলের কারণে প্রথমে ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভা। তারপরে আবার ১২টার সময় লোকসভার অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর বিল পেশ করেন। বিরোধীদের অনুপস্থিতিতে মাত্র ৪ মিনিটে ধ্বনিভোটে পাশ হয় কৃষি আইন বাতিল বিল-২০২১। লোকসভার পর রাজ্যসভাতেও একইভাবে বিলটি পাশ করিয়ে নেয় সরকারী দল। এনডিটিভি

[৪] তবে কৃষকরা বলছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন। কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়ে দিয়েছেন, সরকারি ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন না আনা পর্যন্ত আন্দোলন চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়