শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:২৮ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আম্পায়ারের ‘ভুল’ সিদ্ধান্তে বিপদে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে কানপুর টেস্টে বেশ কিছু বির্তকিত সিদ্ধান্ত দিয়েছেন ভারতীয় দুই আম্পায়ার নিতিন মেনন ও বীরেন্দ্র শর্মা।

রোববার কানপুর টেস্টের চতুর্থ দিনের শেষ বেলায় ২৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেই আম্পয়ারের ভুল সিদ্ধান্তের বলি হন নিউজিল্যান্ডের তারকা ওপেনার উইল ইয়াং।

ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তার শেষ বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে ভিতরে ঢোকে। সেই বল লাগে উইল ইয়াংয়ের প্যাডে। এলবিডব্লিউর আবেদন করেন অশ্বিন। আঙুল তুলে দেন আম্পায়ার।

নিউজিল্যান্ডের দুই ওপেনার রিভিউ নেবেন কি না সেই নিয়ে আলোচনা শুরু করেন। যখন তারা রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন ১৫ সেকেন্ডের সময় পার হয়ে যায়।

সাজঘরে ফিরে যান ইয়াং। আউট হয়েছে কি না টেলিভিশন রিপ্লে-তে দেখানো হয়। সেখানে দেখা যায় অশ্বিনের বল অফ স্টাম্পের বাইরে থেকে লেগ স্টাম্পের বাইরে চলে গিয়েছে। ঠিক সময়ে রিভিউ নিতে পারলে আউট হতেন না ইয়াং। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। পরে দেখা যায়, সাজঘরে হতাশ হয়েই বসে থাকেন ইয়াং।

ভারতের করা ৩৪৫ রানের জবাবে প্রথম ইনিংসে ২৯৬ রান করে নিউজিল্যান্ড। চতুর্থ ইনিংসে ২৮৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে আম্পয়ারের বলি হন কিউই ওপেনার উইল ইয়াং।

কানপুরে পুরো টেস্টেই আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে নিতিন মেনন দুইবার আর বীরেন্দ্রর শর্মা একবার ওপেনার টম ল্যাথামকে আউটের সিদ্ধান্ত দেন। তিনবারই রিভিউ নিয়ে বেঁচে যান কিউই ওপেনার।

  • সর্বশেষ