শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্দোলনরতদের মাঝ থেকে একজন বহিরাগত আটক, এক ছাত্রীর বিকাশ নম্বর চান আটক হাফিজুর রহমান

সুজন কৈরী: [২] নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭ এলাকায় আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রীকে তার বাবাসহ থানায় নিয়ে গেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বাসা থেকে তাদের থানায় নিয়ে যায় মোহাম্মদপুর থানা পুলিশ। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

[৩] মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, রোববার ধানমন্ডি ২৭ এলাকায় আন্দোলনরত ওই ছাত্রী সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করে। একই সময়ে হাফিজুর ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন এবং তার কাছে বিকাশ নম্বর চেয়ে টাকা পাঠানোর কথা জানান। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ওই ছাত্রী ও তার বাবাকে থানায় আনা হয়েছিলো।

[৪] ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল বলেন, রোববার ধানমন্ডি ২৭ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝখান থেকে ওই বহিরাগতে আটক করা হয়। তার পেশার বিষয়ে তিনি একবার বলেন যে একটি হেলথ কেয়ারে কাজ করেন। অফিসের বিষয়ে জানতে চাইলে একবার বলেন, মিরপুর আবার বলেন গুলশানে। ঠিকানা জানতে চাইলে বলেন, অফিসে যাওয়া যাবেনা, গেলে চাকরি থাকবে না।

[৫] তিনি বলেন, শনিবার আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন হাফিজুর। আজ আবার গিয়ে ভিন্ন পরিচয় দিলে শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে শিক্ষার্থীরা হাফিজুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটকের সময় তার কাছ থেকে কিছু ইনজেকশন ও জাল টাকা উদ্ধার করা হয়েছে। হাফিজুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়