শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাহাঙ্গীরের স্থলাভিষিক্ত হলেন কাউন্সিলর কিরন, দায়িত্ব গ্রহণ করবে রোববার

এ এইচ সবুজ: [২] গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরাখাস্ত হওয়ায় তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সিটি করপোরেশনে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এর আগেও মেয়র মান্নানকে সরিয়ে একাধিকবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছিলো তাকে।

[৩] রোববার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কাউন্সিলর আসাদুর রহমান কিরণের অনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

[৪] সিটি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে দেয় মন্ত্রণালয়।

[৫] তিন সদস্যের প্যানেলে প্রথমে আছেন নগরীর টঙ্গীর ৪৩ নম্বর ওয়ার্ডর আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর আসাদুর রহমান, দুই নম্বরে আছেন একই এলাকার ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল আলিম মোল্লা এবং তিন নম্বরে আছেন ১০ নম্বর ওয়ার্ডের আয়েশা আক্তার। সেই হিসেবে আগামী রোববার গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিচ্ছেন আসাদুর রহমান।

[৬] প্যানেল মেয়র আসাদুর রহমান জানান, ‘আমি ইচ্ছে করে ভারপ্রাপ্ত মেয়র হইনি। এর আগেও আমি প্যানেল মেয়র থেকে তিন দফায় ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি। তখন মন্ত্রনালয় দায়িত্ব দিয়েছিলো এখনও মন্ত্রনালয় থেকে আমাকে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়