শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্টের গাড়ি আটকে অ্যাম্বুলেন্স ছেড়ে দিল তুর্কি পুলিশ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখা গেছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের গাড়িবহর থামিয়ে ব্যস্ত রাস্তায় অ্যাম্বুলেন্সকে মসৃণভাবে পথ তৈরি করে দিচ্ছে তুর্কি এক ট্রাফিক পুলিশ সদস্য। কয়েক সেকেন্ডের মধ্যে সেখান দিয়ে দ্রুত বেরিয়ে যায় অ্যাম্বুলেন্সটি। এরপর ওই গাড়িবহরও চলাচল শুরু করে।

ওই ঘটনার পর ডিজিটাল যুগে ভিভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এ ঘটনা সবার নজরে চলে আসে। ভিআইপিদের চলাচলের কারণে অতীতে রোগীর দুর্ভোগ ও মৃত্যুর ঘটনা ঘটেছে। দ্রুত সেই ভিডিও হৃদয় জিতে নেন লাখ লাখ নেটিজেনের। তুর্কি জাতি ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে ফেসবুকে উচ্ছ্বসিত বহু মানুষ।

সবারই এক কথা, ঠিক সময়ে ঠিক কাজটিই করেছে তুর্কি পুলিশ। অনেকেই তাদের স্যালুট জানিয়েছে।

তুরস্কের রাজনীতিতে রিসেপ তাইয়েপ এরদোয়ান সময়ের এক শক্তিমান নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আধুনিক তুরস্কের জনক হিসেবে পরিচিত মুস্তাফা কামাল আতাতুর্কের পর তুরস্কের রাজনীতিতে এতোটা পরিবর্তন অন্য কোনো নেতা আনতে পারেননি।

১৯৫৪ সালে জন্ম নেওয়া এরদোয়ান ২০১৪ সালে তুরস্কে অনুষ্ঠিত প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবার আগ পর্যন্ত ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়