শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৩:১৮ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো আকাশে হেলিকপ্টার উড়ালেন পুলিশের দুই এএসপি

নিউজ ডেস্ক : মঙ্গলবার (২৩ নভেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে প্রথমবারের মতো একক উড্ডয়ন করেন তারা। প্রথমবারের মতো প্রশিক্ষক ছাড়া উড্ডয়ন এবং অবতরণ করে পাইলট হওয়ার বাধ্যতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন ; বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুল হক চন্দন এবং এএসপি শরীফ সারোয়ার হোসেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সদর দফতর জানায়, দ্রুত সময়ে দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশে চালু হচ্ছে এভিয়েশন উইং। এ উইংয়ে যুক্ত হবে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার। গত ১৯ নভেম্বর জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের সঙ্গে বাংলাদেশ পুলিশের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ পুলিশের কর্মকর্তারাই পরিচালনা করবেন এভিয়েশন উইং। পুলিশ কর্মকর্তারাই পাইলট হিসেবে চালাবেন হেলিকপ্টার। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের অংশ হিসেবেই তারা প্লেন উড়ান।

এর আগে পুলিশের সক্ষমতা বাড়াতে গত ১৯ নভেম্বর রাশিয়া থেকে জিটুজি প্রক্রিয়ায় দুটি হেলিকপ্টার কেনার চুক্তি করে বাংলাদেশ। এতে ব্যয় হবে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হেলিকপ্টার দুটি পুলিশের হাতে আসার পর অনেক সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দুর্গম ও দূরবর্তী অঞ্চলে পুলিশ সদস্যদের পরিবহন, সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন সক্ষমতা বৃদ্ধি, জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ, রসদ ও কার্গো পরিবহন, এরিয়াল পেট্রোলিং, ভিআইপি-গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জরুরি গমনাগমনে সহায়তা এবং মেডিকেল ইভাকুয়েশন।

  • সর্বশেষ