শিরোনাম
◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ চাকরির ফাঁদে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে পাঠানোর প্রমাণ পেল জাতিসংঘ ◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতকে টপকে সর্বোচ্চ হোয়াইটওয়াশের রেকর্ড গড়লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: [২] মিরপুরে বাংলাদেশকে তিন ম্যাচ সিরিজের হোয়াইট ওয়াশ করে তিন বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে সর্বোচ্চ সংখ্যক ৭ বার হোয়াইটওয়াশের রেকর্ড করেছে পাকিস্তান। আর এই রেকর্ডে পাকিস্তান ছাড়িয়ে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে।

[৩] ২০০৬ সালে পাকিস্তান প্রথম হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজকে আর শেষ সাত বার করলো বাংলাদেশকে।

[৪] অপরদিকে, ভারতের প্রতিপক্ষকে ৬ বার হোয়াইটওয়াশ করেছে। ভারতও প্রথম ২০১৬ সালে অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করে। আর সর্বশেষ ২১ নভেম্বর ঘরের মাঠে ২২ নভেম্বর নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের ‘লজ্জা’ উপহার দেয়।

[৫] পাকিস্তান ও ভারত হোয়াইটওয়াশের রেকর্ডসমূহ:-

পাকিস্তান:

১। ৩-০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ২০১৬; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত
২। ৩-০ প্রতিপক্ষ শ্রীলঙ্কা; ২০১৭; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান
৩। ৩-০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ২০১৮; ভেন্যু: পাকিস্তান
৪। ৩-০ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া; ২০১৮; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত
৫। ৩-০ প্রতিপক্ষ নিউজিল্যান্ড; ২০১৮; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত
৬। ৩-০ প্রতিপক্ষ জিম্বাবুয়ে; ২০২০; ভেন্যু: পাকিস্তান
৭। ৩-০ প্রতিপক্ষ বাংলাদেশ; ২০২১; ভেন্যু: বাংলাদেশ

ভারত:

১। ৩-০ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া; ২০১৬; ভেন্যু: অস্ট্রেলিয়া
২। ৩-০ প্রতিপক্ষ শ্রীলঙ্কা; ২০১৭; ভেন্যু: ভারত
৩। ৩-০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ২০১৮; ভেন্যু: ভারত
৪। ৩-০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ২০১৯; ভেন্যু: ওয়েস্ট ইন্ডিজ
৫। ৫-০ প্রতিপক্ষ নিউজিল্যান্ড; ২০২০; ভেন্যু: নিউজিল্যান্ড
৬। ৩-০ প্রতিপক্ষ নিউজিল্যান্ড; ২০২১; ভেন্যু: ভারত- ক্রিকবাজ। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ