শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? যা বললেন শেখ মামুন ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রীতিনীতি ভেঙ্গে বাংলাদেশ হাই-কমিশনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

লিহান লিমা: [২]বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রটোকল ভেঙ্গে দিল্লীর বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করেন। ইয়ন

[৩]তার সঙ্গে ছিলেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত, সেনাবাহিনী প্রধান জেনারেল এমএম নারায়ণ, বিমান বাহিনী প্রধান মার্শাল ভিভেক রাম চৌধুরি ও নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিং।

[৪]প্রতিবছর ২১ নভেম্বর বাংলদেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালে এই দিনেই গৌরিপুর যুদ্ধ শুরু হয় এবং বাংলাদেশ ও পাকিস্তানের বাহিনী একসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা শুরু করে।

[৫]হাইকমিশনে এসে রাজনাথ সিং বলেন, ‘১৯৭১ সালে ভারতের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে একসঙ্গে লড়াই করেছিলো। এই লড়াইয়ে ১ হাজার ৬৫০ জনের বেশি যোদ্ধা আত্মোৎসর্গ করেছিলেন। উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রতিরক্ষা সংলাপ, যৌথ প্রশিক্ষণ, অনুশীলন এবং উচ্চ পর্যায়ের বিনিময়মূলক কার্যক্রম অগ্রসর হওয়ায় আমি আনন্দিত।’

[৬]বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল এ বছর নয়াদিল্লীতে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলো। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কুচকাওয়াজে ভারত থেকে ১২২ সদস্যের একটি দল এবার অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়