শিরোনাম
◈ রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ বিশ্বকাপ ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? জানাগেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ◈ আচমকা ফেসবুকের ডেস্কটপ ডাউন হয়ে গেছে ◈ সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২ ◈ সিঙ্গাপুর শীর্ষে, সম্ভাবনার বন্দর চট্টগ্রাম কেন বিশ্বসেরার তালিকায় নেই? উঠে এলো নানা কারণ ◈ কুয়েতে বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে বাংলাদেশি শ্রমিকরা, ৫০ ডিগ্রি তাপদাহে চরম দুর্ভোগ ◈ ফিফাকে টাকা পরিশোধের পরও ১৪০ কোটি টাকার অনিয়ম: সাবেক সরকারের বিরুদ্ধে তথ্যমন্ত্রীর অভিযোগ ◈ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ বিশ্লেষণে নতুন সতর্কবার্তা: চীনের ৫০০ স্টেলথ যুদ্ধবিমানের বিপরীতে ভারতের হাতে নেই একটিও

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানের ভুল কাজটি বাবা-মার জন্য অভিশাপ

ইসলাম ডেস্ক: নিজের রাগ সামলাতে না পেরে অনেকেই অন্যের মা-বাবাকে তুলে গালি দিয়ে থাকেন। দেখা যায়, রাস্তায় কিংবা যানবাহনে কথা কাটাকাটির এক পর্যায়ে একে অন্যের মা-বাবাকে তুলে গালি দেন। যা খুবই জঘন্য। ডেইলি বাংলাদেশ

অন্যের বাবা-মাকে গালি দেওয়ার অপরাধ কতবেশি মারাত্মক তা জানলে অবাক হবেন। হাদিসে পাকে এসব ব্যক্তিকে নিজের বাবা-মাকে অভিশাপ দেওয়ার অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়।

এ কারণে অন্যের বাবা-মাকে গালি দেওয়া থেকে বিরত থাকতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাইকে সতর্ক করেছেন। হাদিসে পাকের বর্ণনায় তা প্রমাণিত-

হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো- নিজের বাবা-মাকে লানত করা (অভিশাপ দেওয়া)।

জিজ্ঞাসা করা হলো- হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপন বাবা-মাকে কোনো লোক কীভাবে লানত (অভিশাপ) করতে পারে?

তিনি বললেন, ‘(যখন) সে অন্যের বাবাকে গালি দেয়; তখন সে (যেন) তার (নিজের) বাবাকেই গালি দেয় এবং সে (যখন) অন্যের মাকে গালি দেয়, তখন সে (যেন) তার নিজের মাকে গালি দেয়।’ [মুসলিম, মুসনাদে আহমাদ)

অথচ কোরআন-সুন্নাহর বর্ণনায় বাবা-মার হক বা অধিকার যথাযথভাবে আদায়র করার দিকনির্দেশনা এসেছে। এমনকি বাবা-মা যেন সন্তানের কোনো কথায় ‘উফ’ শব্দও না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, অন্যের বাবা-মাকে গালি না দেওয়া বরং অন্যের বাবা-মাকে মুরব্বি হিসেবে নিজের বাবা-মার মতো সম্মান করা এবং মর্যাদা দেওয়া জরুরি। আর তাতেও মিলবে সদাচরণের উত্তম সাওয়াব।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অন্যের বাবা-মাকে গালি দেওয়া থেকে বিরত থাকার তাওফিক দান করুন। হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। বাবা-মাকে লানত করার অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখার তাওফিক দান করুন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়