শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে সাত পুলিশ কর্মকর্তার রদবদল

অহিদ মুুকুল: [২] জেলা পুলিশের পরিদর্শক পদের সাত কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

[৩] এর আগে রোববার পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক লিখিত আদেশের মাধ্যমে এই রদবদল করা হয়। এ ছাড়া গত কয়েক মাসের মধ্যে নোয়াখালীর ৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদের কর্মকর্তাদের রদবদল করা হয়।

[৪] লিখিত অফিস আদেশে জানা যায়, নোয়াখালী পুলিশ লাইন থেকে পরিদর্শক (নিরস্ত্র) মো. সাজ্জাদ রোমনকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ারকে জেলা বিশেষ শাখার পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

[৫] এছাড়া মো. হারুনুর রশিদকে জেলা পুলিশ পরিদর্শক (অপরাধ), মো. শফিকুল ইসলামকে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত), মো. রুহুল আমিনকে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক, মুহাম্মদ গিয়াস উদ্দিনকে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মো. মিজানুর রহমান পাঠানকে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (অপারেশনস্) হিসেবে বদলি করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়