শিরোনাম
◈ স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল, রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ, পুলিশের বাঁধা

স্বপন দেব : [২] খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে মৌলভীবাজারে সমাবেশ করেছে জেলা বিএনপি।

[৩] সোমাবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার শহরের প্রেসক্লাব মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষ করে মিছিল বের করলে পুলিশ তাতে বাঁধা দেয়। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম ও সাংগঠনিক সম্পাদক শফিউর রহমানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, মতিন বকস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু প্রমুখ।

[৪] বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গুম, খুনসহ নানাবিধ সমস্যা, লুটপাট ব্যাংক ডাকাতি সবকিছু মিলে বিএনপি দেশ বাঁচানোর জন্য যে কর্মসূচি দিয়েছিল কিন্তু এটা এখন বিএনপির কাছে সীমাবদ্ধ থাকলো না। এটা এখন জনগণের কাছে পৌঁছে গেছে। এখন জনগণকে স্বউদ্যোগে এই সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হবে। আজকে এই সরকারের পতন যদি না হয়, তাহলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেই চিন্তায় মানুষ দিশেহারা।

[৫] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী যার যেখানে খুশি সেখানে গিয়ে চিকিৎসা করান। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী হয়েও বেগম জিয়ার ক্ষেত্রে সেই সুযোগ নেই। চিকিৎসার জন্য তাকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশ যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়