শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে রোববার দিবাগত রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান

মাহিন সরকার: [২] বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান। সেখানে চলে তার পুববার্সন প্রক্রিয়া। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু ২৬ নভেম্বর, চট্টগ্রামে। সাকিব প্রথম টেস্টেই খেলবেন কিনা নিশ্চিত নয়।

[৩] সোমবার তাকে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালাফতের দেখার কথা রয়েছে। মঙ্গলবার একটি ফিটনেস টেস্ট হতে পারে। এরপরই সিদ্ধান্ত হবে টেস্ট ম্যাচের ফিটনেস পাবেন কি না। তার জন্য টেস্ট দল ঘোষণাও বিলম্ব করেছেন নির্বাচকরা।

[৪] যতদূর জানা গেছে, সাকিব প্রথম টেস্ট খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। চট্টগ্রামের ২২ গজে তাকে দেখা যেতে পারে। এজন্য প্রস্তুত হতে চারটি সেশনই পাচ্ছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। তবে তার ম্যাচ ফিটনেস নিয়েই যত ভাবনা।

[৫] বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে ইনিংসের চতুর্থ ওভার শেষে হ্যামস্ট্রিংয়ের চোট পান সাকিব। কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে।

[৬] ৪ ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর ব্যাট হাতে নেমে যান ওপেনিংয়ে। কারণ পরে নামলে দৌড়ে রান নেওয়ার একটা চাপ থাকে। ওপেনিংয়ে নেমেও বেশি করতে পারেননি। ৯ রান করে ফেরেন সাজঘরে। ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন বিসিবির ফিজিও ও চিকিৎসক। কিন্তু গ্রেড-১ এর ইনজুরি হওয়ায় সাকিব বিশ্বকাপ থেকে ছিটকে যান। শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়