শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘নিরাপদ ও ভাল’ আছি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে বললেন পেং

রাশিদুল ইসলাম : [২] ৩০ মিনিটের ভিডিও কলে কমিটির প্রেসিডেন্ট থমাস বাখকে চীনা টেনিস তারকা পেং শুয়াই তার সুস্থতার বিষয়ে উদ্বেগের জন্য কমিটিকে ধন্যবাদ জানান। পেং বলেন, তিনি বেইজিংয়ে তার বাড়িতে বসবাস করছেন, তবে এই সময়ে তার গোপনীয়তাকে সম্মান করে বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করছেন। সিএনএন

[৩] মোট তিন বার পেংয়ের সঙ্গে কথা বলেন থমাস। চীনা ক্রীড়া কর্মকর্তা লি লিংওয়েই, এ্যাথলেটস কমিশনের চেয়ার এমা থেরো পেংয়ের সঙ্গে কথা বলেন। তবে এ ভিডিও কলে সিএনএনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

[৪] চীনের সাবেক ভাইস প্রিমিয়ার ঝ্যাং গাওলির বিরুদ্ধে পেং তাকে যৌন নির্যাতনের অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন গত দোসরা নভেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়