শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিরিক্ত ভাড়া আদায়ে ঢাকা-চট্টগ্রামে ৬৫ বাসে জরিমানা

সুজিৎ নন্দী: [২] বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় একটি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। রোববার সংস্থাটির পরিচালক (এনফোর্সমেন্ট) সরওয়ার আলম এ তথ্য জানান।

[৩] বিআরটিএ জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে রোববার ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৬৫টি ডিজেল চালিত বাসকে দুই লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১টি স্পটে ১০টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব জরিমানা করা হয়।

[৪] ভ্রাম্যমাণ আদালত আজ ২৩৩টি ডিজেল ও ১৭টি সিএনজিচালিত মোট ২৫০টি বাস-মিনিবাস পরিদর্শন ও তল্লাশি এবং বাড়তি ভাড়ার বিষয় যাচাই-বাছাই করে দেখেন। এতে ৬৫টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায় এবং জরিমানা ও মামলা করা হয়।

[৫] রোববার সকাল থেকে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) সরওয়ার আলম ও উপপরিচালক হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন।

[৬] এ সময় তারা যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ শুনে তা সমাধানের চেষ্টা করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়